বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:০০

ইরাকি প্রধানমন্ত্রী মালিকি পদত্যাগের পর স্থলাভিষিক্ত হচ্ছেন হায়দার আবাদি

ইরাকি প্রধানমন্ত্রী মালিকি পদত্যাগের পর স্থলাভিষিক্ত হচ্ছেন হায়দার আবাদি

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি পদত্যাগ করেছেন। দেশটিতে কট্টরপন্থী ও জঙ্গিদের উত্থান এবং সরকারের সঙ্গে নিত্য সংঘাতে ইরাকে ভয়াবহ এক পরিস্থিতি বিরাজ করছিল। রাজনৈতিক অচলাবস্থা নিরসনে মালিকি ক্ষমতা থেকে সরে দাঁড়ান। রাষ্ট্রীয় টেলিভিশনে বিদায়ী প্রধানমন্ত্রী তার পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন। রাজনৈতিক প্রক্রিয়াকে গতিশীল করতে ও নতুন সরকার গঠনে পথ করে দিতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

মালিকির স্থলাভিষিক্ত হবেন সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রীর পদে মনোনয়ন পাওয়া হায়দার আল-আবাদি। নতুন সরকার গঠনে ইরাকের প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম তাকে মনোনীত করেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। পার্লামেন্টের ডেপুটি স্পিকার আবাদিকে প্রধানমন্ত্রীত্ব হস্তান্তরে ভীষণ চাপের মধ্যে ছিলেন মালিকি। আবাদিকে মনোনীত করার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও তার সমর্থন ব্যক্ত করেন।

এদিকে কট্টরপন্থী ইসলামী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিদ্রোহীরা ইরাকের উত্তরাঞ্চলে নিজেদের দখল প্রতিষ্ঠা করেছে বহু আগেই। ভয়াবহ নিরাপত্তা বিপর্যয় আর মানবিক সংকট দেখা দিয়েছে সেখানে। এ পর্যন্ত ১২ লাখ ইরাকি বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025