বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৮:০৩

বাংলাদেশ এশিয়ার প্রথম দেশ হিসেবে বিটকয়েনে

বাংলাদেশ এশিয়ার প্রথম দেশ হিসেবে বিটকয়েনে

এশিয়ার প্রথম দেশ হিসেবে বিটকয়েনে বাংলাদেশ

আর্ন্তজাতিক নিউজ ডেস্ক: এশিয়ার প্রথম কোনো দেশ হিসেবে বিটকয়েন ফাউন্ডেশনে অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ। এ বিষয়ে বিটকয়েন ফাউন্ডেশন বাংলাদেশের প্রেসিডেন্ট সজীব বলেন, জীবনযাত্রায় ইতিবাচক উন্নতির জন্য বিষয়টি জরুরি ছিল।

বাংলাদেশ ছাড়া সম্প্রতি এ ফাউন্ডেশনে যুক্ত হওয়া দেশগুলো হলো-কানাডা, মেক্সিকো, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, জার্মানি ও ডেনমার্ক। বিটকয়েন হলো ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা বা ডিজিটাল কারেন্সি। এর লেনদেনের জন্য কোনো ধরনের অর্থনৈতিক বা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের প্রয়োজন হয় না।

২০০৮ সালে সাতোশি নাকামোতো এ মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। এ মুদ্রাব্যবস্থাকে পিয়ার-টু-পিয়ার লেনদেন নামে অভিহিত করেন তিনি। এটি অনেকটা শেয়ারের মতো লেনদেন হয়। তাই এর বিনিময়মূল্য সবসময় ওঠানামা করে। বর্তমানে এক বিটকয়েন সমান ৪৯৩ মার্কিন ডলার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025