বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৩৯

বন্যায় নেপালে ভূমিধস: অর্ধশত নিহত

বন্যায় নেপালে ভূমিধস: অর্ধশত নিহত

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নেপালে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে তিনদিনে অন্তত ৫৩ জন নিহত হয়েছে। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত বুধবার থেকে নেপালজুড়ে টানা ভারী বর্ষণ হচ্ছে। বিভিন্ন স্থানে ভূমি ও পাহাড় ধসে পড়ছে। নদীর পানি বেড়ে যাওয়ায় বিভিন্ন স্থানে নিম্নাঞ্চল ও জনপদ প্লাবিত হচ্ছে। বিভিন্ন স্থানে ৭৫ জন নিখোঁজ রয়েছে এবং ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় মন্ত্রণালয়।

নিখোঁজরা বিধ্বস্ত ঘরবাড়ির নিজে চাপা পড়েছে; নাকি বানের পানিতে ভেসে গেছে তা জানা যায়নি। বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় অনেক এলাকার খবর নেয়া যাচ্ছে না। নিখোঁজ ব্যক্তিরা ওইসব এলাকায় আটকা পড়েছে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি।

কর্মকর্তারা জানান, বন্যা ও ভূমিধসে নেপালের ৭৫ জেলার ২৫ শতাংশ এলাকা আক্রান্ত হয়েছে। শত শত বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে, দুইশ’রও বেশি ঘর বিধ্বস্ত হয়েছে। সাড়ে তিন হাজারের মতো মানুষকে উদ্ধার করে স্থানীয় স্কুলে আশ্রয় দেয়া হয়েছে। ২০১০ সালে যুক্তরাজ্যের জলবায়ু বিষয়ক পরামর্শক সংস্থা ম্যাপলক্রাপ্ট পার্বত্য নেপাল, বাংলাদেশ, ভারতসহ আরো কিছু অঞ্চলকে আগামী ৩০ বছরে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে জানানো হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025