বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮

ইরাকে মসুল বাঁধে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা কুর্দি সেনাদের

ইরাকে মসুল বাঁধে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা কুর্দি সেনাদের

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মার্কিন ও ইরাকি বিমান অভিযানের সহায়তায় কুর্দি নিরাপত্তা বাহিনী মসুল বাঁধে তাদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করেছে। ইসলামিক স্টেটের (আইএস) কট্টরপন্থীদের হটিয়ে মসুল বাঁধের অধিকাংশ স্থান নিজেদের দখলে নিয়েছে কুর্দি সেনাবাহিনী। এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মসুল বাঁধে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কুর্দি সেনাদের সহায়তায় যুক্তরাষ্ট্র বিমান হামলা আরও বৃদ্ধি করেছে।

মার্কিন সেনাবাহিনী বলছে, গত শনিবার মার্কিন সামরিক বাহিনী ৯টি ও গতকাল ১৬টি বিমান হামলা চালিয়েছে। দুই সপ্তাহের কিছু কম সময় আগে ইরাকের সবচেয়ে বড় এ বাঁধটির দখল নিয়েছিল কট্টরপন্থীরা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন বিমান হামলা বাড়ানো হলেও, এর স্থিতিকাল ও ব্যাপ্তি হবে সীমিত। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিষয়টি কংগ্রেসকে অবহিত করেছেন বলে হোয়াইট হাউজের ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026