বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৫৫

সংসদের হাতে কোন বিচারপতি অভিশংসনের শিকার হননি

সংসদের হাতে কোন বিচারপতি অভিশংসনের শিকার হননি

নিউজ ডেস্ক: কোন বিচারপতি কখনও সংসদের হাতে অভিশংসনের শিকার হননি। বরং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে দুইজন এবং অন্য মাধ্যমে সাতজন বিচারপতি অভিশংসনের মুখে পড়েছিলেন। মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে আওয়ামী আইনজীবী পরিষদ।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘৭২ সালের সংবিধানে সংসদের হাতেই বিচারকদের অভিশংসনের ক্ষমতা ছিল। পরে জিয়াউর রহমানের আমলে কিছু বিচারপতি তার সামরিক আইনকে বৈধতা দিয়ে রায় দেন। এর পুরস্কারস্বরূপ বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছ থেকে বাতিল করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে করা আইন জারি করা হয়।

আনিসুল হক বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা জনগণের ভোটে নির্বাচিত সংসদকে দেয়া হয়েছে। আমরা শুধু সেটাই করতে যাচ্ছি। বিএনপির নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এমন কোনো প্রমাণ দিতে পারবেন না যে আইনের শাসন কায়েম করেছেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট সাহারা খাতুন। বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রেজাউর রহমান, ব্যারিষ্টার আমীর-উল ইসলাম, আবদুল্লাহ আবু, ব্যারিস্টার তানিয়া আমীর প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025