সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩২

গাজার ৩ শীর্ষ কমান্ডার ইসরাইলি বিমান হামলায় নিহত

গাজার ৩ শীর্ষ কমান্ডার ইসরাইলি বিমান হামলায় নিহত

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইসরাইলি এক বিমান হামলায় ফিলিস্তিন-শাসিত গাজার ৩ শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরতলির একটি বাড়িতে বিমান হামলা চালালে নিহত হন মোহাম্মদ আবু শামালা, রায়েদ আল-আত্তার ও মোহাম্মদ বারহুম। ফিলিস্তিনি যোদ্ধা সংগঠন হামাস এ তথ্য দিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইসরাইলি সেনাবাহিনী তাৎক্ষণিভাবে এ ব্যাপারে কোন মন্তব্য করেনি। গত ৮ই জুলাই ফিলিস্তিনি অধ্যুষিত গাজায় ইসরাইলি সামরিক হামলা শুরুর পর প্রথমবারের মতো গাজার সবচেয়ে সিনিয়র ৩ নেতা নিহত হলেন। এ ব্যাপারে প্রাথমিকভাবে বিস্তারিত আর কোন তথ্য জানা যায়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026