রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৪৮

ইমরান খানের দাবি: নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন

ইমরান খানের দাবি: নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জনপ্রিয় সাবেক ক্রিকেটার ও পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান বলেছেন, তিনি সরকারের সঙ্গে আলোচনায় বসতে চান। কিন্তু, সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে পারবে না। বিবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি পাকিস্তানে অরাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানিয়েছেন।

তিনি বলেছেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি পক্ষপাতহীন, সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব। এ খবর দিয়েছে অনলাইন ডন। গতকাল ফের আলোচনা স্থগিতের ঘোষণা আসে পিটিআই’র পক্ষ থেকে। রাজধানী ইসলামাবাদের রেড জোনে সরকার পতন আন্দোলন কর্মসূচিতে বাধা প্রদানের অভিযোগ এনে সরকারের সঙ্গে আলোচনা স্থগিতের ঘোষণা করে পিটিআই।

পিটিআই নেতা বলেছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে, সরকারের কাছে এ প্রত্যাশা কিভাবে তিনি ও তার দল করতে পারেন, যারা কিনা ভোট-জালিয়াতির আশ্রয় নিয়ে ক্ষমতায় এসেছে। বিবিসি’র সঙ্গে সাক্ষাৎকারে ইমরান খান অরাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানিয়েছেন। সেনাবাহিনী ক্ষমতায় এসে এ পরিবর্তনগুলো বাস্তবায়ন করবে কিনা, এমন প্রশ্নে সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার গঠনের নির্দেশ দিতে পারে বলে মন্তব্য করেন তিনি।

ইমরান বলেন, আমরা এমন কোন তদন্ত কমিশন মেনে নিতে পারি না, যার বিভিন্ন পদে সরকারি সদস্যরা দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, নওয়াজ শরীফ পদত্যাগ করতে চাননি, কারণ তিনি পাকিস্তানে নিজের ব্যবসা নিয়ে উদ্বিগ্ন এবং সবকিছু খোলাসা হওয়ার আশঙ্কায় রয়েছেন। বিবিসি’র এক প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, তার সমর্থকরা বর্তমানে যেখানে অবস্থান করছে, সেখানে থেকেই তাদের সরকার পতন আন্দোলন চালিয়ে যাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025