রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৬

গণমাধ্যম বিরোধী হবে না সম্প্রচার নীতিমালা

গণমাধ্যম বিরোধী হবে না সম্প্রচার নীতিমালা

নিউজ ডেস্ক: সরকার গণমাধ্যম ও সাংবাদিকবিরোধী কোনো নীতিমালা করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ।

নিউজ ডেস্ক: সম্প্রতি সরকার সম্প্রচার নীতিমালা প্রণয়ন করে, যা নিয়ে বিভিন্ন মহলে বিরূপ সমালোচনা চলছে। এরমধ্যেই আবুল কালাম আজাদ এদিন দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শুক্রবার তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন কোনো আইন বা নীতিমালা করবেন না যা সাংবাদিক বা সংবাদ মাধ্যমের বিরুদ্ধে যায়। তিনি সবসময় গণমাধ্যমের পক্ষেই অবস্থান নিয়েছেন, গণমাধ্যমকর্মীদের কল্যাণেই কাজ করেছেন। তারপরও সরকারের পক্ষ থেকে যদি গণমাধ্যমবিরোধী বা গণমাধ্যমের বিরুদ্ধে যায় এমন কোনো সিদ্ধান্ত বা নীতিমালা প্রণয়ন করা হয় সেটি আমরা মেনে নেব না। গোটা সাংবাদিক সমাজ তা মেনে নেবে না, যোগ করেন প্রধানমন্ত্রীর সাবেক এই প্রেস সচিব।

উদ্বোধনী পর্বের পর বেলা ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত চলে প্রশিক্ষণ কর্মশালা। এতে অংশ নেন বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত প্রায় ৫০ জন সাংবাদিক। এ কর্মশালার আওতায় দশটি ধাপে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৫০০ সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানানো হয়। কর্মশালায় তথ্য অধিকার আইন-২০০৯ এর বিভিন্ন ধারা নিয়ে আলোচনা করেন তথ্য অধিকার কমিশনের কর্মকর্তারা।

এর আগে সকাল ১০টায় ডিআরইউ এর সহসভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ তথ্য কমিশনের প্রধান কমিশনার মোহম্মদ ফারুক ও তথ্য কমিশনের সচিব মো. ফরহাদ হোসেন, ডিআরইউ এর সাধারণ সম্পাদক ইলিয়াস খান, প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাসসের সিনিয়র রিপোর্টার মাহফুজা জেসমিন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026