বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:৩৪

অনলাইনেও জাতীয় পরিচয়পত্র দেবে ইসি

অনলাইনেও জাতীয় পরিচয়পত্র দেবে ইসি

 

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেবার লক্ষ্যে অনলাইনেও জাতীয় পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এর আগে বিশেষজ্ঞ পর্যায়ে সফটওয়ারের ধরন নিয়ে আলোচনা করবে সংস্থাটি।

সূত্র জানিয়েছে, জাতীয় পরিচয়পত্র পেতে বর্তমানে দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে এগুতে হয়। এছাড়া সংশোধন, স্থানান্তরের জন্য পোহাতে হয় ব্যাপক ঝামেলা। তাই নাগরিকের ভোগান্তি কমাতে অনলাইনেই এ সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। আর এ সেবা দেবে ইসির জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অণুবিভাগ (এনআইডি)। এ বিভাগের ওয়েবসাইটে যথাযথ প্রমাণ দিয়ে কয়েকধাপে ফরম পূরণ করলেই আবেদনকারী তথ্য যাচাই শেষে তার পরিচয়পত্র পাবেন।

রোববার এক আনুষ্ঠানিক বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীনসহ অন্য কমিশনাররা এ বিষয়ে একমত হয়েছেন। তবে এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, কম্পিউটার কাউন্সিল, বেসিসসহ বিভিন্ন বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে সফটওয়ার ডেভেলপ নিয়ে আলোচনা করবেন। তাদের মতামদের ভিত্তিতেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।এ বিষয়ে ইসির উপ-সচিব পর্যায়ের একজন কর্মকর্তা বলেন, অনলাইনেই জাতীয় পরিচয়পত্র সরবরাহ করার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এ নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা করা হবে।

তবে জাতীয় পরিচয়পত্র সংশোধনের বিষয়টিই এখন পর্যন্ত সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।ইসি বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, অনলাইনে যেসব সেবা দেওয়া হবে সেগুলোর মধ্যে রয়েছে-ভোটকেন্দ্রের তথ্য দেখা, নিজস্ব তথ্য দেখা, তথ্য পরিবর্তন, ঠিকানা পরিবর্তন, ভোটার এলাকা পরিবর্তন, পুনমুদ্রণের জন্য আবেদন করা। এছাড়া ছবি, স্বাক্ষর ও অন্যান্য পবির্তনের জন্য আবেদন করতে পারবেন নাগরিকরা। অন্যদিকে আবেদন ট্র্যাকিং, সাধারণ জিজ্ঞাসা ও ফরম ডাউনলোডও করা যাবে।

ইসির পরিকল্পনা অনুযায়ী অনলাইনে ভোটার হতে চাইলে বা জাতীয় পরিচয়পত্র পেতে হলে, এনআইডি শাখার নিজস্ব ওয়েবসাইটে গিয়ে ভোটার যোগ্যদের নির্ধারিত ফরমে (ফরম-২) তথ্য এন্ট্রি করতে হবে। এতে ডাটা সংরক্ষণের পর ২ নম্বর ফরমের মতো একটি ফরম তৈরি হবে। এরপর আবেদনকারীর মোবাইল ফোনে এ সংক্রান্ত এসএমএস যাবে।

এরপর সেই ফরম-২ এর প্রিন্ট কপিসহ প্রয়োজনীয় কাগজ-পত্র নিয়ে যে উপজেলায় ভোটার হতে চাইবে, নাগরিককে সেই উপজেলা নির্বাচন কার্যালয়ে জমা দিতে হবে। নির্বাচন কর্মকর্তা ফরম-২ এ স্বাক্ষরসহ প্রিন্টকপি স্ক্যান সংরক্ষণ করবেন। একইসঙ্গে ছবি তোলার জন্য ব্যবস্থা করবেন। পরবর্তীতে নির্দিষ্ট তারিখের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025