বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:০৭

দেশের বর্তমান পরিস্থিতে কঠোর সমালোচনায় লন্ডনে তারেক

দেশের বর্তমান পরিস্থিতে কঠোর সমালোচনায় লন্ডনে তারেক

সুমন আহমেদ: দেশে যে বিরাজনীতি করণ ও স্থবির মন্দা এক গুমোট পরিবেশ বিরাজ করছে তা থেকে উত্তোরনের একমাত্র উপায় হচ্ছে শান্তিপূর্ণভাবে ক্ষমতার পট পরিবর্তনের মাধ্যমে  গণতন্ত্রের সুষ্ঠু চর্চাকে পুনঃস্থাপন করা। দেশ ও জনগণ নিয়ে নিজের চিন্তা ভাবনা প্রকাশ করে এবার অনেক গুছালো এবং সুন্দর ও স্বচ্ছ পরিকল্পণা তুলে ধরলেন বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।। রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ব লন্ডনের কুইনমেরী ইউনিভার্সিটিতে ‘স্ট্রেটেজি ফর প্রসপরাস বাংলাদেশ’ শীর্ষক এক পেশাজীবী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ এম এ মালিকের সভাপতিত্বে সেমিনারে একটি বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন প্রখ্যাত সাংবাদিক ও বিবিসি বাংলা বিভাগের সাবেক প্রধান সিরাজুর রহমান। সেমিনারে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন নসরুল্লাহ খান জুনায়েদ, ব্যারিস্টার তারিক বিন আজিজ এবং ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীম সহ আরো অনেক নেতৃবৃন্দ।

মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্যের পর এবার আওয়ামী লীগকে নিয়ে তীর্যক মন্তব্য করেন বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা শেখ হাসিনারই সাজানো- সমাবেশে এমন ইঙ্গিত করে তারেক রহমান বলেন, আওয়ামী লীগের ওই সমাবেশটি মুক্তাঙ্গনে হওয়ার কথা থাকলেও শেখ হাসিনা এটি শেষ মুহূর্তে বঙ্গবন্ধু এভিনিউতে নিয়ে যান। আসলে গ্রেনেড হামলার কথা শেখ হাসিনা আগেই জানতেন। বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জাসদ সভাপতি ও বর্তমান সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র বাহিনী জড়িত বলেও অভিযোগ করেন তারেক। তিনি বলেন ওই ঘটনার সময় বিএনপি’র জন্মও হয়নি।

তারেক রহমান বলেন, আজ যখন এখানে আমরা সবাই মিলিত হয়ে বাংলাদেশের উন্নয়ন নিয়ে মত বিনিময় করছি, তখন দেশে চলছে একটি গভীর রাজনৈতিক সংকট। একটি  গণতান্ত্রিক রাষ্ট্রে  অগণতান্ত্রিক, অবৈধ আওয়ামী লীগ সরকারের জনবিচ্ছিন্ন তথা আগ্রাসী দমন-নিপীড়ণে সংক্ষুব্ধ হয়ে আছে দেশের আপামর জনগণ। কুইন মেরি ইউনিভার্সিটি থিয়েটারে অনুষ্ঠিত এই সেমিনারে তারেক রহমান বলেন, ধর্ম, বিশ্বাস, মত, কিংবা আদর্শ ভিন্ন হতেই পারে। কিন্তু মনে রাখতে হবে, দেশটা আমাদের সবার।

দেশকে রাজনৈতিক অপ-সংস্কৃতি ও বিরাজনীতিকরনের হাত থেকে রক্ষা করার আহবান জানিয়ে তারেক রহমান বলেন, আমাদের একদিকে যেমন দেশের গৌরবময় অতীতকে একটি নির্দিষ্ট পরিবার ও দলের রাজনৈতিক বিকৃতির হাত থেকে রক্ষা করতে হবে, অন্যদিকে তেমন বর্তমান অগণতান্ত্রিক ও স্বৈরাচারী তথাকথিত আওয়ামী লীগ সরকারের শোষণ-নির্যাতনের চিত্র সর্বত্র তুলে ধরতে হবে। পাশাপাশি আমাদের আলোচনা করতে হবে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ভবিষ্যৎ কাঠামো নিয়ে, দেশের মানুষের সামাজিক সমৃদ্ধি ও আর্থিক স্বনির্ভরতার উপযোগী নীতিমালা নিয়ে। তারেক রহমান  তার দীর্ঘ বক্তব্যে আগামীর বাংলাদেশ নিয়ে তার স্বপ্নের ও পরিকল্পণার বিস্তারিত বর্ণনা উপস্থাপন করেন।  শিক্ষা, শিল্পায়ন, কৃষি, অবকাঠামো, পরিবেশ এবং জ্বালানি- এই ৬টি খাত নিয়ে তিনি তার পরিকল্পণা সেমিনারে তুলে ধরেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025