বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:১১

পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মানুয়েল ওয়াইয়ুস

পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মানুয়েল ওয়াইয়ুস

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ফ্রান্সের প্রধানমন্ত্রী মানুয়েল ওয়াইয়ুস আজ সোমবার দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের কাছে তাঁর সরকারের পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্র পাওয়ার পর এক বিবৃতিতে নতুন মন্ত্রিসভা গঠনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ওঁলাদ।

বিবিসির অনলাইনের খবরে জানানো হয়, বেশ কিছুদিন থেকেই দেশটির অর্থনীতি নিয়ে সমালোচনার মুখে ছিলেন মানুয়েলের মন্ত্রিসভার অর্থমন্ত্রী আরন মঁতেবু। গতকাল এ পরিস্থিতির আরও অবনতি হয়। এর পরিপ্রেক্ষিতে আজ মন্ত্রিসভাসহ পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী মানুয়েল। পদত্যাগপত্র পাওয়ার কিছুক্ষণ পর দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ প্রধানমন্ত্রী মানুয়েলকে নতুন মন্ত্রিসভা গঠনের নির্দেশ দিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025