বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১১

সিলেটে শুরু হচ্ছে এ্যানিমেশন কার্টুন উৎসব

সিলেটে শুরু হচ্ছে এ্যানিমেশন কার্টুন উৎসব

নিউজ ডেস্ক: শিশুরা সাজাবে নতুন পৃথিবী– এই স্লোগানকে সামনে রেখে চিলড্রেন কমিউনিকেশন বাংলাদেশ (সিসিবি) এর আয়োজনে আগামী ২৮ আগস্ট সিলেটে শুরু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক এ্যানিমেশন কার্টুন উৎসব বাংলাদেশ ২০১৪। সিলেট শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই উৎসব চলবে ৩০ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। ঢাকা ও চট্টগ্রাম মাতিয়ে কর্মকর্তারা এসেছেন সিলেটে।

এ উপলক্ষে মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা জানিয়েছেন ঢাকা চট্টগ্রামের চেয়েও সিলেটে এ উৎসব জমজমাট হবে। এ উপলক্ষে চলছে ব্যাপক প্রচার প্রচারণা। সিসিবির কর্মকর্তারা বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে উৎসবের খুটিনাটি বিষয়ে আলোচনা করছেন। শিক্ষার্থীদের উৎসবে যোগ দিতে অনুপ্রেরণা জোগাচ্ছেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিসিবির নির্বাহী পরিচালক সায়মা আক্তার রিনি, ইফাদ মাল্টিফুড প্রোডাক্টস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক তানভিন আহমেদ এবং সিসিবির উপদেষ্টা সাঈদ মিল্কি।

সংবাদ সম্মেলনে জানানো হয় উৎসবে অংশগ্রহণকারী স্কুলগুলোর জন্য উপহার হিসেবে থাকবে একটি স্মারক ক্রেস্ট ও সার্টিফিকেট। এছাড়া অংশগ্রহণকারী শিশুদের জন্য রয়েছে পোস্টার, স্টিকার, ফেস্টুন, টিশার্ট, ক্যাপ প্রভৃতি। অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন খেলা, মিনা, রাজু, মিঠু, মিকিমাউস ও এগি মাপেটরের সাথে মজা করার সুবর্ণ সুযোগ। উৎসবে সকল শিশুরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে বলে আয়োজকরা জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে উৎসব পরিচালক রবিউল ইসলাম রনি জানান, প্রদর্শনীতে উপস্থিত থাকার জন্য আমরা বিভিন্ন স্কুল ও কলেজ কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানিয়েছি। আশা করি তারা তাদের ছাত্রছাত্রীদের জন্য এতগুলো দেশের নানান স্বাদের এ্যানিমেশন কার্টুন ছবি দেখার এই দুর্লভ সুযোগটুকু কাজে লাগাবেন। তিনি জানান, ২৮ আগস্ট সিলেট শিল্পকলা একাডেমী মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং ৩০ আগস্ট সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে আরো জানান, এই উৎসবে বাংলাদেশসহ ১৮টি দেশের ৭৫টি শিশুতোষ এ্যানিমেশন কার্টুন প্রদর্শীত করা হবে। উৎসবটি পর্যায়ক্রমে দেশের প্রতিটি বিভাগে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎসবের প্রধান উপদেষ্টা উল্লেখ করে রনি আরো জানান, প্রতিটি বিভাগ থেকে বাচাইকৃত শিশুদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে তৃতীয় আন্তর্জাতিক এ্যানিমেশন কার্টুন উৎসব। এই উৎসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। তথ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে আর্থিক সহায়তা দিয়েছে ইফাদ গ্রপ।         –




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026