রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:১৫

পবিত্র হজ্জ্বের প্রথম ফ্লাইট শুরু

পবিত্র হজ্জ্বের প্রথম ফ্লাইট শুরু

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ২০১৪ সালের হজ ফ্লাইটের অনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ৪০৯ জন হজযাত্রী নিয়ে বুধবার সকাল ৭টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭ এর ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। হজ ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

এ সময় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, ধর্ম মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বি এইচ হারুন এমপিসহ উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, হাবের সভাপতি ও মহাসচিব এবং বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রথম দিন বুধবার বাংলাদেশ বিমানের ৪টি হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।

এ চারটি ফ্লাইটের মধ্যে সকাল ৭টা ৫ মিনিটে ও দুপুর ১২টা ৫ মিনিটে দুটি ফ্লাইটে ৪১৯ জন করে মোট ৮৩৮ জন সরকারি ব্যবস্থপনার হজযাত্রী এবং অন্য দুটি ফ্লাইটে ৭০০’র কিছু বেশি বেসরকারি হজযাত্রীর ঢাকা ছাড়ার কথা রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025