বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বাহরাইনের রাজধানী মানামায় সড়ক দুর্ঘটনায় মহসিন মিয়া (৪৪) নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় সড়ক পরিস্কার করার সময় গাড়ি চাপায় তার মৃত্যু হয়।

জানা যায়।, মহসিন মিয়া হবিগঞ্জের বাহুবল থানার আকিলপুর গ্রামের আবদুল হামিদের ছেলে। তিনি দুই সন্তানের জনক। বাহরাইনে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান জানান, গাড়ির ইন্স্যুরেন্স ও মালিকের পক্ষ থেকে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্র জানায়, মহসিন মিয়া বাহরাইনের একটি ক্লিনিং কোম্পানিতে কর্মরত। তার Cardiopulmonary resuscitation (CPR) নং-৭০১০৪৩৮৩০। বুধরার সকাল সাড়ে ৭টায় তিনি প্রতিদিনের ন্যায় মহাসড়ক পরিস্কার করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে ওই গাড়ির চালককে গাড়িসহ আটক করে নিয়ে যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026