রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:০২

দারিদ্র্যের কবলে বরিশাল ও রংপুর, স্বস্তিতে সিলেট- চট্রগ্রাম

দারিদ্র্যের কবলে বরিশাল ও রংপুর, স্বস্তিতে সিলেট- চট্রগ্রাম

নিউজ ডেস্ক: বাংলাদেশের মানচিত্রের মাধ্যমে দেশের আয়তন, নদ নদী, জেলার সীমা রেখা দেখা যেতো। এবার মানচিত্রের মাধ্যমে বাংলাদেশের দারিদ্র্যের চিত্র দেখা যাবে। এবারই প্রথম প্রভার্টি ম্যাপ’ এর মাধ্যমে দেশের দারিদ্র্যের চিত্র তুলে ধরা হয়েছে। এই চিত্রে দেখা গেছে দারিদ্র্যের হার বরিশাল ও রংপুর বিভাগে বেশী। সেই তুলনায় সিলেট ও চট্টগ্রামে বিভাগে এ হার কম।

বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো(বিবিএস), বিশ্বব্যাংক এবং দ্য ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম(ডব্লিউএফপি) যৌথভাবে এই চিত্র তুলে ধরে। এবারই প্রথম উপজেলা পর্যায়ে দারিদ্রতার বিচার বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করা হয়। জনসংখ্যার হার, গৃহস্থালী আয় ও খরচের উপর ভিত্তি করেই এই হার নির্ণয় করা হয়েছে।

প্রভার্টি ম্যাপ প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান জানান, দেশের উন্নয়নে পরিকল্পনা অনুযায়ী সামনের দিকে যেতে হলে প্রভার্টি ম্যাপ গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে দেশের সার্বিক দারিদ্র্যের চিত্র এক নজরে দেখা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে। এছাড়া ভিশন ২০২১ বাস্তবায়নে এ ম্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ম্যাপের মাধ্যমে দেখানো হয়েছে দেশে সার্বিক দারিদ্র্যের হার ৩২ ভাগ। প্রাকৃতিক দুর্যোগ নদী ভাঙ্গণ, বন্যার, খরা, লোনা পানির কারণেই বরিশাল ও রংপুরে এ হার বেশী।

ডব্লিউএফপি প্রতিনিধি ক্রিস্টা রেডির বলেন, দারিদ্র্য শনাক্ত করণে অন্যতম সহায়ক প্রভার্টি ম্যাপ।  এর মাধ্যমে বোঝা যাবে দেশের খাদ্য নিরাপত্তার সার্বিক চিত্র। এছাড়া ক্রয় ক্ষমতার উপর ভিত্তি করেও ম্যাপটি তৈরি করা হয়েছে।
মঙ্গলবার একনেক সভায়ও দারিদ্র্যের চিত্র তুলে ধরা হয়। এতে দেখা গেছে ১৯৭৪ সালে ৬৩ ভাগ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করতো। ২০১০ সালে কমে দাঁড়ায় ৩১ দশমিক ৫ ভাগ এছাড়া ২০১৪ সালে বাংলাদেশে দরিদ্রতার হার ২৪ দশমিক ৫ ভাগ। তবে সরকার ঘোষিত দারিদ্র্যের চিত্র এবং ডব্লিউএফপি, বিবিএস ও বিশ্বব্যাংকের যৌথ প্রকাশিত চিত্রের মিল নেই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025