শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:২৬

বাড়িওয়ালাদের হাত থেকে রক্ষা চান ভাড়াটেরা

বাড়িওয়ালাদের হাত থেকে রক্ষা চান ভাড়াটেরা

নিউজ ডেস্ক: বাড়িওয়ালাদের অর্থনৈতিক নির্যাতন থেকে ভাড়াটেদের রক্ষা করার আহ্বান জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ নামের একটি সংগঠন। এ জন্য ১৯৯১ সালে প্রণীত বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনের প্রয়োজনীয় সংস্কার ও বাস্তবায়ন দাবি করেছে সংগঠনটি। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।

মানববন্ধনে সংগঠনের সভাপতি বাহারানে সুলতান বলেন, ঢাকা শহরের দেড় কোটি মানুষের মধ্যে ৯৫ ভাগই ভাড়াটিয়া। কিন্তু সরকারের আবাসন খাত নিয়ে সুস্পষ্ট কোনো পরিকল্পনা না থাকায় ঢাকা শহরের বাড়িওয়ালারা বছরে দু-তিনবার বাড়িভাড়া বাড়ান। এমনকি গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম সামান্য বাড়লেও বাড়িওয়ালারা ভাড়াটিয়াদের কাছ থেকে এই টাকা আদায় করেন।’ অবিলম্বে বাড়িভাড়া-সংক্রান্ত সব অনিয়ম দূর করার জন্য সংগঠনের পক্ষ থেকে তিনি সরকারের কাছে আহ্বান জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাত ফাতেমা বলেন, ‘নেক ভাড়াটিয়া বাড়িওয়ালাদের কাছে জিম্মি। তারা না পারে সেখান থেকে সরে যেতে, না পারে থাকতে। এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করে কিছু কুচক্রী বাড়িওয়ালা। আমরা এর প্রতিবাদ জানাই। সরকারকে বলব, অবিলম্বে বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন-১৯৯১-এর বাস্তবায়ন ও সংস্কার করতে। মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনের নেতা মোস্তফা মাহতাব উদ্দিন, জামাল শিকদার, আবুল কালাম আজাদ প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025