শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী আবদুল্লাহ আল-থানির নেতৃত্বাধীন লিবিয়ার অন্তর্বর্তী সরকার পদত্যাগ করেছে। রাজধানী ত্রিপোলিতে কট্টরপন্থীদের শক্ত অবস্থান থাকায়, রাজধানী থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত দেশটির পূর্বাঞ্চলীয় বন্দর-নগরী তোবরুক থেকেই দায়িত্ব পালন করছিল অন্তর্বর্তী সরকার।
গতকাল নির্বাচিত পার্লামেন্টের কাছে পদত্যাগপত্র পেশের ঘোষণা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। গত জুন মাসে ভোটে নির্বাচিতদের নিয়ে পার্লামেন্ট গঠনের ৩ দিন পর পদত্যাগের এ ঘোষণা এলো।