বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:৩১

সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ-নেপাল প্রীতি ফুটবল ম্যাচ আজ

সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ-নেপাল প্রীতি ফুটবল ম্যাচ আজ

গ্যলারী থেকে: আজ সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হবে বাংলাদেশ-নেপাল দ্বিতীয় প্রীতি ম্যাচ। এর মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে অভিষিক্ত হচ্ছে স্টেডিয়ামটি।

এ উপলক্ষে স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ম্যাচ শুরুর পূর্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি। প্রথম ম্যাচের জয়ের ধারা দ্বিতীয় ম্যাচেও ধরে রাখতে চান কোচসহ দলের খেলোয়াড়রা।

এর আগে এশিয়াডের প্রস্তুতি হিসেবে সেনাবাহিনীর সঙ্গে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। দু\’টি ম্যাচেই জয় পেয়েছে লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা। রাংকিংয়ে নেপাল রয়েছে ১৬৬ নম্বরে, আর বাংলাদেশের অবস্থান ১৭০।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025