সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৮

নিজামীর রায় প্রকাশে বিলম্ব কেন?

নিজামীর রায় প্রকাশে বিলম্ব কেন?

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রায় প্রকাশে বিলম্ব হওয়া নিয়ে প্রশ্ন তুলেছে শাহবাগ আন্দোলন নামের একটি সংগঠন। সংগঠনটির মতে, নিজামীর রায় নিয়ে ট্রাইব্যুনাল টালবাহানা করছে। এ জন্য সুস্থ হলেও নিজামীর রায় প্রকাশ করা হচ্ছে না।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধনে এমন অভিযোগ আনা হয়। এতে শাহবাগ আন্দোলন ছাড়াও যুদ্ধাপরাধী বিচার মঞ্চ ও ছাত্র মঞ্চ নামের দুটি আরও দুটি সংগঠন অংশ নেয়।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি শামছুল ইসলাম বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি যুদ্ধাপরাধী নিজামীর রায় নিয়ে ট্রাইব্যুনাল টালবাহানা করছে। রায় ঘোষণার তারিখ দিয়েও রায় দেওয়া হচ্ছে না।’ প্রয়োজনবোধে সংবিধান ও ফৌজদারি কার্যবিধি সংশোধন করে জামায়াত-শিবির ও মৌলবাদীদের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান তিনি।

মানববন্ধনে ছাত্র আন্দোলনের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, ‘আমরা জানতে পেরেছি নিজামী সম্পূর্ণ সুস্থ। তাহলে তাঁর বিচারের রায় প্রকাশ করা হচ্ছে না কেন?’

মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন, ‘জামায়াতের ইসলাম হলো জঙ্গিবাদী ইসলাম। আর নিহত নূরুল ইসলাম ফারুকীর ইসলাম হলো মহানবী (স.) ও হাসান-হোসেনের ইসলাম। অবিলম্বে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।’

যুদ্ধাপরাধী বিচার মঞ্চের সভাপতি খালেদুর রহমান বলেন, নিজামীসহ কুখ্যাত রাজাকারদের কেন হাসপাতালে রাখা হয়েছে? দ্রুত যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করতে হবে। জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026