সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৯

নওয়াজকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেন কাদরি

নওয়াজকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেন কাদরি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পাকিস্তানে সেনা মধ্যস্থতার চেষ্টার মধ্যেই পদত্যাগে করতে শীর্ষ আধ্যাত্মিক নেতা ও পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি) দলের প্রধান তাহির-উল-কাদরি নতুন করে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে। এ খবর দিয়েছে পিটিআই।

কাদরির সঙ্গে আলোচনায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান একটি প্রতিনিধি দলকে পাঠিয়েছিলেন। ওই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশি। কাদরিকে পরবর্তী পদক্ষেপ নেয়ার আগে সময় নেয়ার ব্যাপারে রাজি করান কুরেশি।

এরপরই কাদরি ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন নওয়াজকে। এ ব্যাপারে প্রাথমিকভাবে বিস্তারিত কোন তথ্য জানা যায়নি। দুই সপ্তাহ আগে পার্লামেন্টের বাইরে বিক্ষোভে অংশ নেয়ার শুরু থেকে বেশ কয়েকবার নওয়াজ শরীফকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন কাদরি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026