বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪

মারা গেছেন বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তি

মারা গেছেন বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে দীর্ঘকায় ব্যক্তি লিওনিড স্ট্যাডনিক আর নেই। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত জটিলতায় ৪৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। বেশ কিছুদিন আগে লিওনিড বলেছিলেন, ঈশ্বরের কাছ থেকে পাওয়া এ উচ্চতাকে অভিশাপ হিসেবেই মনে করেন এবং সে কারণে তিনি গিনেস বুকে তিনি তার নাম লিখিয়ে খ্যাতি অর্জন করতে চাননি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস।

ইংল্যান্ডের ফুটবলার পিটার ক্রাউচের চেয়ে ২১ ইঞ্চি লম্বা ছিলেন তিনি। ইউক্রেনের পোডোলিয়্যানস্টি গ্রামের ক্ষেতমজুর হিসেবে জীবিকা নির্বাহ করতেন লিওনিড।  লিওনিডের এ ইচ্ছার কারণে গিনেস কর্তৃপক্ষ ৭ ফুট ৯ ইঞ্চি উচ্চতার জি শিনকে খেতাবটি দেয়। ১২ বছর বয়সে মস্তিষ্কে একটি টিউমার হওয়ার পর লিওনিডের শরীরে বৃদ্ধিজনিত হরমোন নিঃসরিত হতে থাকে এবং তার উচ্চতা বাড়তে থাকে।

গিনেস কর্তৃপক্ষের ধারণা, জীবিতদের মধ্যে ৮ ফুট ৪ ইঞ্চি উচ্চতা নিয়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘকায় ব্যক্তি ছিলেন ইউক্রেনের লিওনিড স্ট্যাডনিক। কিন্তু বেশ লাজুক স্বভাবের লিওনিড কখনও প্রচারের আলোয় আসতে চাননি। তাই গিনেস কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম অনুসারে নিজের উচ্চতাটাও মাপতে রাজি হননি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026