বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:২১

সিলেটে ভেজাল এনার্জি ড্রিংকস ও নিষিদ্ধ ওষুধ উদ্ধার

সিলেটে ভেজাল এনার্জি ড্রিংকস ও নিষিদ্ধ ওষুধ উদ্ধার

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: নগরীর লালদিঘী নতুন হকার্স মার্কেটে নকল ভেজাল এনার্জি ড্রিংকস কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল এনার্জি ড্রিংকস ও লাইসেন্সবিহীন নিষিদ্ধ বিভিন্ন প্রকারের যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে মোবাইল কোর্ট। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ওই মার্কেটের মেসার্স গৌরি এন্টারপ্রাইজের গোডাউনে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

সিলেট কালেক্টরেট এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রহমানের নেতৃত্বে বিএসটিআই ও র‌্যাব-৯ এর সদস্যরা এ অভিযানে অংশ নেন। বিএসটিআই’র ফিল্ড অফিসার প্রকৌশলী শশী কান্ত দাস জানান, লাইসেন্স ছাড়া ভেজাল এনার্জি ড্রিংকস ও সিরাপ বাজারজাত করার দায়ে এ অভিযান চালানো হয়।

এদিকে অভিযানের শুরুতেই দ্রুত সটকে পড়েন দোকানের মালিক শুভ্র দাস। পরে সেখানে অবস্থানরত তার ছোট ভাই কালীপদ দাসকে আটকের পর ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রামমান আদালত। টাকা পরিশোধের পর তিনি ছাড়া পান। এসময় ওই কারখানা থেকে ২১১ কার্টুন যৌন উত্তেজক সিরাপ ও এনার্জি ড্রিংকস উদ্ধার করা হয়।  প্রতিটি কার্টুনে ছিল ২৪ বোতল করে সিরাপ। এছাড়া নকল পানীয়ের স্টিকার ও অন্যান্য আলামত জব্ধ করা হয়। উদ্ধার করা সিরাপের মধ্যে রয়েছে- হট স্পিং প্লাস্ট, মন পাওয়ার আপ, ডাবল হর্স, ডাবল হর্স পাওয়ার আপ, ম্যান পাওয়ার ও জিনসিম প্লাস। এসব পানিয় বেশিরভাগই বিষাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি করা। যার বাজার মূল্য আড়াই লাখ টাকা বলে জানান শশী কান্ত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025