শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩৪

প্রিন্সেস ডায়ানার বিয়ের কেকের টুকরো নিলামে বিক্রি

প্রিন্সেস ডায়ানার বিয়ের কেকের টুকরো নিলামে বিক্রি

নিউজ ডেস্ক: প্রিন্সেস ডায়ানার বিয়ে হয়েছিল আজ থেকে ৩৩ বছর আগে। ১৯৮১ সালে বৃটিশ রাজপরিবারের বিশেষ ওই আনন্দঘন মুহূর্তে যে কেকটি কেটেছিলেন প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানা, সেটির একটি টুকরো নিলামে তোলা হয়েছিল গত বৃহস্পতিবার।

নিলামে টুকরোটি বিক্রি হয়েছে ১ হাজার ৩৭৫ ডলারে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। যে সাদা ও রুপালি রঙের উপহার বাক্সে কেকটি রাখা ছিল, সেখানেই আছে টুকরোটি। অনলাইনে এ নিলামের আয়োজন করে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নিলাম সংস্থা নেইট ডি. স্যান্ডার্স অকশন্স।

ওই বাক্সের ওপর উপহার কার্ডে লেখা, উয়িদ বেস্ট উইশেস ফ্রম দেয়ার রয়াল হাইনেস, দ্য প্রিন্স অ্যান্ড প্রিন্সেস অব ওয়েলস। যিনি কেকের টুকরোটি কিনেছেন, তিনি ব্যক্তিগতভাবেই বিভিন্ন স্মারক সংগ্রহ করে থাকেন বলে জানিয়েছেন নিলাম সংস্থাটির এক মুখপাত্র স্যাম হেলার।

যদিও কেকের টুকরোটি আসল ওয়্যাক্স কাগজেই মোড়ানো, তবুও সেটি চেখে দেখা বা খাওয়া বুদ্ধিমানের কাজ হবে না বলে মন্তব্য করেন তিনি। ১৮৪০ সালে রানী ভিক্টোরিয়া বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সেই আমল থেকেই বিভিন্ন সময়ে বিয়ের কেকের টুকরো নিলামে বিক্রি হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026