রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১০

হঠাৎ বোম অ্যালার্ট: আইএস ভয় তাড়া করছে ন্যাটোকে

হঠাৎ বোম অ্যালার্ট: আইএস ভয় তাড়া করছে ন্যাটোকে

সৈয়দ আনাস পাশা: ব্রিটেনের নিউপোর্টে ন্যাটোর এবারের ২৫তম শীর্ষ সামিটের অন্যতম এজেন্ডা ‘ইসলামিক স্টেট’ (আইএস) মোকাবেলার কৌশল নির্ধারণ। জোটের সেক্রেটারি জেনারেল মি. রাজমুজেনসহ সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ নেতারা বক্তব্যে আইএসের বিরুদ্ধে যতই হুঙ্কার ছাড়েন না কেন, আইএসের হামলা নিয়ে যে কতটুকু আতঙ্কে আছেন, তার প্রমাণ পাওয়া গেল নিউপোর্টের কেন্দ্রস্থলে অবস্থিত সুপার স্টোর ‘টেসকো’তে বোম অ্যালার্ট ঘোষণায়।

নিউপোর্ট শহরটি এখন মূলত পুলিশি শহর। সামিটস্থল সেলটিক মেনর বাদেও শহরের প্রতিটি এলাকায় পুলিশি টহল চলছে। মূল সামিট ভেন্যুতে সেনাবাহিনীর কিছু সদস্যও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। ঘণ্টায় ঘণ্টায় সামিটস্থলের উপর দিয়ে টহল দিচ্ছে সামরিক হেলিকপ্টার। এরপরও শান্তিতে নেই ওয়েলস সরকার।

শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ‘টেসকো সুপার স্টোরে’ হঠাৎ করেই পুলিশ ঘোষণা দেয়, বোমা থাকার সম্ভাবনার কথা। সবাইকে দ্রুত এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। মুহূর্তেই খালি হয়ে যায় পুরো এলাকা। অনুসন্ধান শুরু করে পুলিশ। প্রায় ঘণ্টাখানেক অনুসন্ধানের পর শেষ পর্যন্ত কিছুই পাওয়া যায়নি। এরপর ফের খুলে দেওয়া হয় ‘টেসকো’।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেলসহ শক্তিধর ২৮টি দেশের রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে ওয়েলসের নিউপোর্টে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বিশ্বের প্রধান সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) শীর্ষ সামিট।

সেলটিক মেনর রিসোর্টে আয়োজিত এই সামিট উপলক্ষে পুরো নিউপোর্টকে ঢেকে দেওয়া হয়েছে নিরাপত্তার চাদরে। বিশ্বের শীর্ষ রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা দিতে সারা ব্রিটেন থেকে মোট সাড়ে নয় হাজার ব্রিটিশ পুলিশ জড়ো করা হয়েছে নিউপোর্টে। শুধু সামিটের নিরাপত্তা খাতেই ব্যয় হচ্ছে ৫০ মিলিয়ন পাউন্ড। মোট একশ ৫০ জন রাষ্ট্রপ্রধান ও মন্ত্রী যোগ দিচ্ছেন সামিটে। সামিট ভেন্যুতে দায়িত্ব পালন করছেন ১০ হাজার সাপোর্ট স্টাফ। আর বাংলানিউজসহ সারা বিশ্বের দুই হাজার সাংবাদিক লাইভ নিউজ কাভারেজের জন্য জড়ো হয়েছেন ওয়েলসের নিউপোর্ট সেলটিক রিসোর্টে। সামিট চলাকালীন নিরাপত্তার স্বার্থে নিউপোর্টের ৪০টি স্কুল বন্ধ অথবা সময়ের আগেই ছুটি দেওয়া হয়েছে।

সূত্র:বাংলানিউজ২৪




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026