বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১১

চলে গেলেন পণ্ডিত রামকানাই দাশ

চলে গেলেন পণ্ডিত রামকানাই দাশ

শীর্ষবিন্দু নিউজ: সংগীতজ্ঞ ও লোকসংগীত সংগ্রাহক পণ্ডিত রামকানাই দাশ আর নেই। গত সপ্তাহে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর নিউমোনিয়ায় আক্রান্ত হলে শুক্রবার তার বাবার অবস্থার অবনতি হয়।  সেইসঙ্গে তার হৃদযন্ত্রও দুর্বল হয়ে পড়ে। রাত সোয়া ১১টার দিকে হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের আইসিইউতে মারা যান রাম কানাই দাশ।

গত ২৬ অগাস্ট সিলেটের বাড়িতে অসুস্থ হয়ে পড়লে রামকানাইকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টি ধরা পড়ে। পরদিন তাকে নিয়ে আসা হয় ঢাকায়। মস্তিষ্কে রক্তক্ষরণ বেড়ে গেলে ৩০ অগাস্ট মেট্রোপলিটন হাসপাতালে জরুরি ভিত্তিতে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

পণ্ডিত রামকানাই দাশের জন্ম ১৯৩৫ সালে, সুনামগঞ্জ জেলায়। লোকসংগীত সংগ্রহে অবদানের জন্য ২০১৪ সালে সরকার তাকে একুশে পদক ভূষিত করে। অবশ্য অসততার অভিযোগ এনে রামকানাই দাশকে ওই পুরস্কার না দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছিলেন সিলেটের সাংস্কৃতিক কর্মীদের একটি অংশ। তাদের অভিযোগ ছিল, সাধের লাউ বানাইল মোরে বৈরাগী ও বিনোদিনী গো তোর বৃন্দাবন কারে দিয়া যাবি সহ অন্যের লেখা বা সুর করা বেশ কিছু গান রামকানাই দাশ তার বইয়ে নিজের বলে চালিয়ে দিয়েছেন।

এ অভিযোগে সিলেটের আরেক লোকসংগীত শিল্পী ও সুরকার বিদিত লাল দাসের করা এক মামলায় ২০১৩ সালের ৫ নভেম্বর সিলেটের সিনিয়র সহকারী জজ নাজিয়া নাহিদ ওস্তাদ রামকানাই দাসের লেখা সঙ্গীত ও আমার জীবন বইটির প্রচার ও প্রকাশনা নিষিদ্ধ ঘোষণা করে। তবে রামকানাই যে দেশের আনাচে-কানাচে হারিয়ে যাওয়া বহু লোকসঙ্গীত সংগ্রহ করে বাংলা গানকে সমৃদ্ধ করেছেন, তা দেশের সংগীতবোদ্ধারা স্বীকার করেন।

ramkanai dash.jpgরামকানাইয়ের বাবা রসিকলাল দাশ এবং মা দিব্যময়ী দাশও ছিলেন লোকসঙ্গীতের শিল্পী। লোকসঙ্গীতের ধারা রক্তে থাকলেও রামকানাই সেই গণ্ডি পেরিয়ে ধ্রুপদী সঙ্গীত, বিশেষ করে ‘খেয়াল’ এ মন দিয়েছিলেন। তালিম নিয়েছিলেন তবলাতেও।

গাওয়ার পাশাপাশি তিনি গান লিখছেন এবং সুর করেছেন। সেই সঙ্গে শিক্ষক হিসাবে বহু শিল্পী তৈরি করেছেন তিনি।

১৯৬৭ সাল থেকে সিলেট বেতারে নিয়মিত সংগীত পরিবেশন করে আসা রামকানাইয়ের গানের অ্যালবামগুলো হলো- ‘বন্ধুর বাঁশি বাজে’ (২০০৪); ‘সুরধ্বনির কিনারায়’ (২০০৫); ‘রাগাঞ্জলি’ (২০০৬); ‘অসময়ে ধরলাম পাড়ি’ (২০০৬) এবং ‘পাগলা মাঝি’ (২০১০)।

শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা নিয়ে ‘সরল সঙ্গীত শিক্ষা’ নামে একটি বইও লিখেছেন রামকানাই।

সংগীতে অবদানের জন্য একুশে পদক ছাড়াও ২০১২ সালে বাংলা একাডেমির সম্মানসূচক ‘ফেলোশিপ’ এবং ২০০০ সালে ‘রবীন্দ্র পদক’ পেয়েছেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026