শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ট্রলারে করে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজার থেকে ২২ জনকে আটক করেছে কোস্ট গার্ড। কক্সবাজারের নুনিয়ারছড়া কোস্ট গার্ড স্টেশনের কর্মকর্তা শহীদুর রহমান জানান, রোববার সকাল ৭টার দিকে শহরের নাজিরারটেক পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহার করা ট্রলারটিও জব্দ করা হয়েছে।
শহীদুর রহমান জানান, আটকদের মধ্যে নরসিংদীর ১১ জন, সিলেটের আট জন ও কক্সবাজারের মহেশখালী উপজেলার তিনজন রয়েছেন। কক্সবাজার সদর থানায় হস্তান্তরের পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। গত এক মাসে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টার সময় ১২৪ জনকে আটক করেছে কোস্ট গার্ড।