সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০

ব্রিটেনে ডিটেনশন সেন্টারে এক বাংলাদেশী ছাত্রের মৃত্যু

ব্রিটেনে ডিটেনশন সেন্টারে এক বাংলাদেশী ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক: রুবেল আহমেদ নামে এক বাংলাদেশী ছাত্রের মৃত্যু হয়েছে ব্রিটেনের লিংকনশায়ার ডিটেনশন সেন্টারে। শনিবার ভোর রাতে সে মারা যায় বলে জানা যায়।

সে সিলেট থেকে ২০১০ এ টায়ার ৪ এর আওয়তায় ষ্টুডেন্ট হিসাবে ব্রিটেন এসেছিলো বলে জানা যায়। সম্প্রতি তাকে অবৈধ ষ্টুডেন্ট হিসাবে গ্রেফতার করে লিংকনশায়ার ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়।

মৃত্যুর কারন হিসাবে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাযের পর তার পেটে ব্যাথা শুরু হলে ডিটেনশন সেন্টারের ডাক্তার তাকে ব্যবস্থাপত্র দেন। এরপর ভোররাতে তার মৃতদেহ পাওয়া যায়।

অপর একটি সূত্র বলছে, বেশ কয়েকজন আটককৃত বাংলাদেশী ষ্টুডেন্টরা ডিটেনশন সেন্টারে হাঙ্গার ষ্ট্রাইক করে। এই হাঙ্গার ষ্ট্রাইকের কারনে সে মারা গেছে। তবে লিংকনশায়ার ডিটেনশন সেন্টারে ফোন করা হলে তারা সোমবার অফিস ডে এর আগে কিছুই বলতে পারবেনা বলে জানিয়েছে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026