বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০৯

দেশে দারিদ্র্যের হার ২৬ দশমিক ২

দেশে দারিদ্র্যের হার ২৬ দশমিক ২

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহ(এমডিজি) অর্জন: বাংলাদেশের অগ্রগতি প্রতিবেদন- ২০১৩ পর্ালোচনা করলে দেখা যায় যে, বাংলাদেশ বর্তমানে দারিদ্র্যের হার ২৬ দশমিক ২। রোববার সকালে নগরীর পরিকল্পনা কমিশনে এনইসি-২ সম্মেলনকক্ষে উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জন: বাংলাদেশের অগ্রগতি ৭ম প্রতিবেদন ২০১৩  সারসংক্ষেপ প্রকাশের সময় সাধারণ অর্থনীতি বিভাগের(জিইডি) সদস্য ড. শামসুল আলম এ-তথ্য জানান।

মূল প্রতিবেদন উপস্থাপনকালে তিনি বলেন, অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধির কারণে ১৯৯১-৯২ সালের ৫৬ দশমিক ৭ শতাংশ থেকে ২০১০ সালে দারিদ্র্যের হার ৩১ দশমিক ৫ ভাগে নামিয়ে আনা সম্ভব হয়েছে। বিগত দশক অপেক্ষা বর্তমান দশকে দারিদ্র্যের অধিক হ্রাস পেয়েছে। সর্বশেষ খানা আয়-ব্যয় জরিপে ২০১০ অনুযায়ী বাংলাদেশে ২০০০-২০১০ মেয়াদে গড়ে প্রতিবছর দারিদ্র্যের হার কমেছে ১ দশমিক ৭৪। বর্তমানে দেশে দারিদ্র্যের হার ২৬ দশমিক ২।

এসময় আরো উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি পলিন টমাসিচ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026