বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩১

বিচারপতি অপসারণে সংবিধান সংশোধন মানে দলীয় সিদ্ধান্তে বিচারালয় চলা

বিচারপতি অপসারণে সংবিধান সংশোধন মানে দলীয় সিদ্ধান্তে বিচারালয় চলা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেয়ার মানে হলো আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তে বিচারালয় চলা। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়ায় তারা এখন মামলা হামলার মাধ্যমে বিরোধী পক্ষকে দমন করতে চায়। দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন চাঁদপুর সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান গাজীকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, অভিসংশন বিল সংসদে উত্থাপনের সময় আইনমন্ত্রী ভুল তথ্য দিয়েছেন। ৫ই জানুয়ারি প্রহসণের নিবার্চনে যে সংসদ গঠন করা হয়েছে এই সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না। তাই এই সংসদ সংবিধান পরিবর্তন বা পরিমার্জন করার ক্ষমতা রাখে না। তিনি বলেন, বিচারপতি অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে দেয়ার প্রতিবাদে বিএনপি দলীয় ফোরামে আলোচনা করে কর্মসুচি নির্ধারণ করবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026