নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী গ্রামের রূপ মিয়া (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে একটি ১৬তলা ভবন নির্মাণে কাজ করার পড়ে গিয়ে তার মৃত্যু হয়। রূপ মিয়ার ভাই ফালু মিয়া তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, রূপ মিয়া গত ৬ মাস আগে জাহাজে চড়ে মালয়েশিয়া পাড়ি জমান। এরপর একটি কোম্পানিতে নির্মাণ শ্রমিকের কাজ নেন। রূপ মিয়া উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামের দুখাই মিয়ার ছেলে। তার আকস্মিক মর্মান্তিক মৃত্যুর খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে তার লাশের আশায় দিন গুনছেন স্বজনরা।