মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫

হৃতিক-কাটরিনা চমক

হৃতিক-কাটরিনা চমক

বিনোদন ডেস্ক: চলতি বছরের অন্যতম ব্যয়বহুল ছবি হিসেবে আগামী কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে যাচ্ছে হৃতিক-কাটরিনা অভিনীত ‘ব্যাং ব্যাং’। তুমুল অ্যাকশন, ভিন্নধর্মী গল্প, জমকালো আয়োজনের গান, হৃতিক-কাটরিনার রোমান্স- এসব বিষয়ের কারণে দর্শক আগ্রহের ছবিতে পরিণত হয়েছে এটি।

বিশেষ করে শুরুর দিকে হৃতিক-কাটরিনার ঘনিষ্ঠ একটি পোস্টার ছবিটিকে আলোচনায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, এটি মুক্তি পেলে চলতি বছরের অন্যতম ব্যবসা সফল ছবিতে পরিণত হবে। সব মিলিয়ে যখন ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে ঠিক সেই সময় আরও একটি চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন হৃতিক-কাটরিনা।

আর সেটি হলো ছবির জন্য একটি প্রচারণামূলক গানে পারফর্ম করেছেন এই জুটি। গানটি গেয়েছেন চলতি সময়ে বলিউডের আলোচিত সংগীত তারকা হানি সিং। শুধু তাই নয়, গানটিতে হৃতিক-কাটরিনার সঙ্গে পারফর্মও করেছেন তিনি। পুরো গানটি নাচনির্ভর হলেও কয়েকটি দৃশ্যে পোস্টারের চেয়েও ঘনিষ্ঠভাবে ক্যামেরাবন্দি হয়েছেন হৃতিক-কাটরিনা। সম্প্রতি গনেশের কোরিওগ্রাফিতে এই গানটির শুটিং সম্পন্ন হয়েছে। আগামী দু-একদিনের মধ্যেই গানটি প্রকাশ পাবে ইউটিউবসহ বিভিন্ন চ্যানেলে। গানটির জন্য আলাদা করে হৃতিক-কাটরিনার ঘনিষ্ঠ দৃশ্যগুলো ধারণ করা হয়।

এর মধ্যে একটি দৃশ্যে বাথটাবে বিকিনি পরে হৃতিকের সঙ্গে চুমোদৃশ্যে পারফর্ম করেছেন কাটরিনা। অন্য একটি দৃশ্যে তোয়ালে পরা কাটরিনাকে রোমান্স করতে দেখা যাবে হৃতিকের সঙ্গে। সব মিলিয়ে ‘ব্যাং ব্যাং’ মুক্তির আগে এই গানটি বেশ ভাল প্রভাব রাখবে বলেও ধারণা করা হচ্ছে। এ বিষয়ে কাটরিনা কাইফ বলেছেন, হানি সিং, হৃতিক ও আমি একসঙ্গে পারফর্ম করেছি। এটি একটি ধামাকা গান হবে। আমি নিজে খুব এনজয় করেছি। এটি মুক্তি পেলে দর্শকদেরও ভাল লাগবে বলে আমার বিশ্বাস।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026