শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০৭

আইএসের বিরুদ্ধে লড়তে অনুমোদন লাগবে না

আইএসের বিরুদ্ধে লড়তে অনুমোদন লাগবে না

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরাক ও সিরিয়ায় সক্রিয় ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ জোরদার করার কর্তৃত্ব আছে তাঁর। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন কংগ্রেসের নেতাদের এ কথা বলেছেন ওবামা।

আজ স্থানীয় সময় রাত নয়টায় হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের জনগণ ও রাজনৈতিক নেতাদের উদ্দেশে ভাষণ দিয়ে আইএসকে মোকাবিলা পরিকল্পনার রূপরেখা তুলে ধরবেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে গতকাল হোয়াইট হাউসে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের কংগ্রেস নেতাদের সঙ্গে আইএসবিরোধী কৌশল নিয়ে আলোচনা করেন ওবামা। আলোচনায় অংশ নেন মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদের শীর্ষ ডেমোক্র্যাট নেতা হ্যারি রিড ও ন্যান্সি পেলোসি । রিপাবলিকান দলের পক্ষে ছিলেন মিচ ম্যাককনেল ও জন বোয়েনার। এই আলোচনাকে ‘ফলপ্রসূ’ বলে দাবি করেছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, কংগ্রেস নেতাদের উদ্দেশে প্রেসিডেন্ট বলেছেন, আইএসকে দমনে ভাষণের মধ্য দিয়ে যে পরিকল্পনার রূপরেখা তিনি দেবেন, তা করার কতৃ‌র্ত্ব তাঁর আছে। ওবামার সহযোগীরা বলছেন, আইএসের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে তিনি নতুন করে কংগ্রেসের কাছে অনুমোদন চাইবেন না। আইএসকে দমনে পদাতিক বাহিনী পাঠানোর সম্ভাবনা নাকচ করেছেন ওবামা। তবে সিরিয়াসহ ইরাকে বিমান হামলা জোরদার করার আভাস দিয়েছেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026