বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২০

সিরিয়ায় হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কবাণী

সিরিয়ায় হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কবাণী

সিরিয়ায় হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কবাণী

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সিরিয়ায় হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, সিরিয়ায় বিমান হামলা চালানো হবে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর নিশ্চিত করেছে।

বিবৃতিতে রাশিয়া জানায়, জাতিসংঘের সমর্থন ছাড়া সিরিয়ায় হামলা হলে সেটি আগ্রাসন হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আইএস জঙ্গি দমনে যখন জোট গঠনের লক্ষ্যে সৌদিতে গিয়েছেন তখনই রাশিয়ার পক্ষ থেকে এ বিবৃতিতে আসলো। সৌদিতে কেরি তেলসমৃদ্ধ আরব নেতাদের সঙ্গে মূলত আইএস বিষয়েই আলোচনা করবেন।

এর আগে প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাকের মতো আইএসের ঘাঁটি সিরিয়ার বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন সম্প্রতি। যুক্তরাষ্ট্র ইরাকে গতমাস থেকে বিমান হামলা অব্যাহত রেখেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026