বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২১

২টি যুদ্ধবিমান বিধ্বস্ত মার্কিন নৌবাহিনীর

২টি যুদ্ধবিমান বিধ্বস্ত মার্কিন নৌবাহিনীর

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মার্কিন নৌবাহিনীর দুটি জেট বিমান প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। এফ/এ-১৮সি হরনেট যুদ্ধবিমান দুটি রণতরী ইউএসএস কার্ল ভিনসন থেকে উড্ডয়নের পর সমুদ্রে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর একটি যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়া অপর যুদ্ধবিমানের পাইলটের সন্ধানে এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। সপ্তম মার্কিন নৌবহরের প্রাত্যহিক দায়িত্ব পালনের সময় বিধ্বস্ত হয় যুদ্ধবিমান দুটি। ওয়েক আইল্যান্ডের ২৯০ মাইল পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে। হনোলুলু থেকে দ্বীপটি ২৩০০ মাইল পশ্চিমে অবস্থিত।

বেশ কয়েকটি হেলিকপ্টারের পাশাপাশি ইউএসএস বাঙ্কার হিল নামে একটি গাইডেড-মিসাইল ক্রুজার ও গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস গ্রিডলি নিখোঁজ পাইলটকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রেখেছে। ওই দুটি জেট বিমানের প্রতিটির মূল্য ৫ কোটি ৭০ লাখ ডলার। এখনও পর্যন্ত বিধ্বস্ত বিমানগুলোর কোনটি উদ্ধার করা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026