শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: নগরীর লামাবাজার ভিআইপি রোডে কামাল আহমদ (৩২) নামক এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি নগরীর খুলিয়াপাড়ার নীলিমা-২৮ নং বাসার মৃত সুরুজ আলীর ছেলে। সোমবার রাত সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে। কামাল আহমদ যুবদলের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।
জানা যায়, কয়েক মাস আগে একই এলাকায় শাহানা বেগম শানুর ছেলে তাজেল ইসলাম সোহান খুন হন। স্থানীয়রা ধারণা করছেন ওই খুনের ঘটনার জের ধরে এই ঘটনা ঘটতে পারে। পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, এশার নামাজ পড়ে বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে । আশংকাজনক অবস্থায় কামালকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।