সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৫

বাংলাদেশী শ্রমিক নিয়োগ নিষিদ্ধ পলাউয়ে

বাংলাদেশী শ্রমিক নিয়োগ নিষিদ্ধ পলাউয়ে

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ফিলিপাইনের কাছে অবস্থিত উত্তর প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র পলাউ বাংলাদেশী শ্রমিক নিয়োগে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। গতকাল অস্ট্রেলীয় রেডিও এবিসি প্রচারিত খবরে ২০০৯ সালের পর দ্বিতীয়বারের মতো জারি করা এই নিষেধাজ্ঞার কারণ হিসেবে বাংলাদেশ সরকারের অবহেলাকে দায়ী করা হয়েছে।

উল্লেখ্য যে, প্রায় দুশ’ আগ্নেয় ও প্রবাল দ্বীপ নিয়ে সমুদ্র বুকে গড়ে ওঠা পলাউয়ের জনসংখ্যা মাত্র ২০ হাজার। এটি ফিলিপাইনের ১২৯০ কি.মি পূর্বে অবস্থিত। ২০০০ সালের দিকে ১০/১২ জন বাংলাদেশী সেখানে প্রথম অভিবাসন শুরু করে। ২০০৪-২০০৫ সাল নাগাদ সেখানে বাংলাদেশীরা গিয়ে এই দ্বীপ রাষ্ট্রের মুসলিম জনসংখ্যা দ্বিগুণ করে দেয়।

২০১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংক্রান্ত পলাউ কান্ট্রি রিপোর্টে দেশটির বিদেশী অভিবাসীর ৬ হাজার জনের মধ্যে ৬০ ভাগ ফিলিপিনো, ১৫ ভাগ চীনা এবং ১০ ভাগ বাংলাদেশী বলে উল্লেখ করা হয়। ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত পলাউ গিয়ে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়েছিল। পলাউয়ে বিদেশী শ্রমিকরা ঘণ্টায় দেড় ডলার আয় করে থাকে। স্থানীয়রা আয় করেন ঘণ্টায় আড়াই ডলার।

অনলাইনে পাওয়া অডিও ক্লিপে একজন নারী তার সাক্ষাৎকারে উল্লেখ করেন যে, বাংলাদেশীদের বিরুদ্ধে অভিযোগ বাড়ছিল। দেশটির প্রেসিডেন্ট টোমি রেমেংগেসের দপ্তরেও বাংলাদেশীদের সম্পর্কে অভিযোগের পাহাড় জমেছিল।  সাংবাদিক মি. বার্নাদেত্তে ক্যারিয়ন পলাউয়ের শহর কোরোর থেকে ওই প্রতিবেদনটি প্রেরণ করেন।

এতে ওই নারী উল্লেখ করেন যে, বাংলাদেশী শ্রমিকদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে একটি মেমো তৈরি করা হয়েছে।  এতে যে অভিযোগটি সবচেয়ে জোরালো তা হচ্ছে পলাউয়ে পৌঁছানোর পরে বাংলাদেশীরা তাদের স্বপক্ষে যেসব ডকুমেন্ট পেশ করে সেসবের বৈধতা সম্পর্কে সহজে নিশ্চিত হওয়া যায় না। ফিলিপিনো সরকারের কাছ থেকে পলাউ কর্তৃপক্ষ যে ধরনের সহযোগিতা পেয়ে থাকেন, সেটা বাংলাদেশ সরকারের কাছ থেকে পাওয়া যায় না।

ফিলিপাইন সরকার তাদের নাগরিকদের পাঠানোর ক্ষেত্রে কঠোর নিয়মকানুন মেনে চলে। ফিলিপিনো এজেন্সির মাধ্যমে যাচাই বাছাই করা সম্ভব হয়।  কিন্তু বাংলাদেশ সরকার শ্রমিক পাঠানোর নিয়মরীতি মানে না। পলাউয়ে তাদের ট্রাক রাখাও যায় না।’ ওই সাক্ষাৎকারে তিনি আরো বলেন, বাংলাদেশীদের নিয়ে হাজারো সমস্যা। তাদের অনেকের ভ্রমণ সন্দেহজনক। তাছাড়া,  ইংরেজিতে কাঁচা থাকার কারণে তাদের চাকরিদাতাদের বিপাকে পড়তে হয়।

৮ বাংলাদেশী কেবল চোর: গতকাল আরব নিউজের এক প্রতিবেদন বলেছে, বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র থেকে ক্যাবল চুরির দায়ে রিয়াদ পুলিশ আট জনের একটি সংঘবদ্ধ চোরের দলকে গ্রেপ্তার করেছে। এই চক্রের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন থানায় এর আগে ৩০টি মামলা রুজু করা আছে। এই সন্দেহভাজনরা সকলেই বাংলাদেশী। এদের দুজনের অবস্থান বৈধ ছিল না। দীর্ঘদিন ধরে তারা রাজধানী রিয়াদের সৌদি কনসোলিটেড ইলেকট্রিক কোম্পানির অধীনস্থ শিফা, জারির, মালাজ, সুলে, সালেহিয়া এবং মানসুরা এলাকার বিদ্যুৎ কেন্দ্র থেকে ক্যাবল চুরি করে আসছিল। গত জুনে ১১ সদস্যের একটি সংঘবদ্ধ পাকিস্তানি চোরের দলকে পুলিশ গ্রেপ্তার করেছিল।

অস্ট্রেলীয় রেডিও বলেছে, পলাউ পার্লামেন্টে পাস হওয়া প্রস্তাবে অবশ্য বাংলাদেশী শ্রমিকদের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞাকে সাময়িক হিসেবে বর্ণনা করা হয়েছে। ২০০৭ সালে জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক এক রিপোর্টে বলা হয় যে, ভাষাগত সমস্যা এবং বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের প্রতারণাপূর্ণ নিয়োগ পলাউয়ে একটি সামাজিক উত্তেজনা তৈরি করেছে। আর সেটা পলাউয়ের সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026