মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩

অভিনেতা হতে চায় হৃতিকের দুই ছেলে

অভিনেতা হতে চায় হৃতিকের দুই ছেলে

হৃতিকের সঙ্গে রিহান, রিদানবিনোদন ডেস্ক: হৃতিকের সঙ্গে রিহান, রিদান‘কৃশ’ তারকা হৃতিক রোশনের পথ অনুসরণ করে অভিনেতা হতে চায় তাঁর দুই ছেলে রিহান ও রিদান। সম্প্রতি এমনটিই জানিয়েছেন হৃতিকের বাবা বলিউডের প্রখ্যাত অভিনেতা ও নির্মাতা রাকেশ রোশন।

এ ছাড়া তাঁর ভাই সংগীত পরিচালক রাজেশ রোশনের ছেলে বলিউডে কাজ করবেন বলেও জানিয়েছেন ৬৫ বছর বয়সী রাকেশ। দুই নাতি রিহান ও রিদান চলচ্চিত্রে যোগ দিলে অনেক ভালো হবে বলেই মনে করেন রাকেশ। কারণ এর মধ্য দিয়ে তারা রোশন পরিবারের ঝাণ্ডা সামনে এগিয়ে নিতে পারবে। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই।

এ প্রসঙ্গে রাকেশ বলেন, অভিনয় শুরুর আগে আমার পরিচালিত কয়েকটি ছবিতে সহকারী হিসেবে কাজ করেছে হৃতিক। এখন ছবি তৈরিতে আমাকে সাহায্য করছে রাজেশের ছেলে। সামনে রোশন পরিবারের নতুন এই সদস্যকে পেতে যাচ্ছে বলিউড। এরপর আসছে রিহান ও রিদান। আমি তাদের জিজ্ঞেস করেছি, তোমরা কী হতে চাও। তারা ঝটপট জানিয়ে দিয়েছে, অভিনেতা হবে তারা। কাজেই রোশনরা আছে এবং থাকবে। কোয়ি মিল গায়া, কৃশ ও কৃশ ৩ ছবির পর নতুন আরেকটি ছবিতে ছেলে হৃতিকের সঙ্গে কাজ করতে যাচ্ছেন বলেও জানিয়েছেন রাকেশ রোশন।

তবে ছবিটি কৃশ ছবির সিক্যুয়েল হবে না। এ প্রসঙ্গে রাকেশ বলেন, খুব শিগগির নতুন একটি ছবিতে কাজ করব আমরা দুজন। অনেক দিন থেকেই ভালো একটি চিত্রনাট্য খুঁজছিলাম। এই মুহূর্তে ছবিটির চিত্রনাট্য লেখার কাজ চলছে। আশা করছি, ভালো একটা কিছু দাঁড়াবে। চিত্রনাট্য লেখার কাজ শেষ হলেই ছবির কাজ পুরোদমে শুরু করে দেব।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026