সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯

প্রিন্সেস ডায়ানার ৪টি গাউন ও ব্যবহৃত সামগ্রী নিলামে উঠছে

প্রিন্সেস ডায়ানার ৪টি গাউন ও ব্যবহৃত সামগ্রী নিলামে উঠছে

 নিউজ ডেস্ক: প্রিন্সেস ডায়ানা না থাকলেও, আছে তার স্মৃতি। আজও বৃটিশ রাজপরিবারের নামের সঙ্গে উঠে আসে বিনয়ী প্রিন্সেস ডায়ানার নাম। তার পরিহিত ৪টি গাউন এবার নিলামে তোলা হচ্ছে। আগামী ৫ ও ৬ই ডিসেম্বর এ নিলাম অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বেভারলি হিলস শহরের নিলাম সংস্থা জুলিয়েন’স অকশন্স নিলাম অনুষ্ঠানটির আয়োজন করছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ডায়ানার ঘনিষ্ঠ বান্ধবী ও তার পছন্দের পোশাক ডিজাইনার এবং বৃটিশ পোশাক প্রস্তুতকারী ক্যাথেরিন ওয়াকার এর মধ্যে ৩টি গাউন তৈরি করেছিলেন।

ধারণা করা হচ্ছে, প্রতিটি গাউন ৬০ হাজার থেকে ৮০ হাজার ডলারে বিক্রি হবে। এর মধ্যে একটি গাউন গোলাপি রঙের। এতে থাকছে মুক্তা, কাঁচ ও পুঁতির কাজ। অপর একটি গাউন আইভরি সিল্কের। এটি তিনি পরেছিলেন ১৯৯৩ সালে। অপর গাউনটি তৈরি করেছিলেন জ্যান্ড্রা রোডস। রোডসের তৈরি সান্ধ্যকালীন গাউনটি ৮০ হাজার থেকে ১ লাখ ডলারে বিক্রি হবে বলে আশা করছে নিলাম সংস্থাটি। নিলামের প্রধান আকর্ষণ গাউন ৪টি ছাড়াও ডায়ানার ব্যবহৃত কয়েকটি সামগ্রী থাকছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026