মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২৪

সারদা কাণ্ডে বাংলাদেশ-ভারতের নিরাপত্তায় উদ্বেগ

সারদা কাণ্ডে বাংলাদেশ-ভারতের নিরাপত্তায় উদ্বেগ

নিউজ ডেস্ক: সারদা চিট ফান্ডের অর্থ জামায়াতে ইসলামীকে দেয়ার অভিযোগ বাংলাদেশ ও ভারত দু’দেশের জন্যই জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণ। তাই এ বিষয়টি গুরুত্ব দিয়ে এর তদন্ত করতে হবে। যারা এর সঙ্গে জড়িত তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে বিচার করতে হবে। বহুল আলোচিত সারদা চিট ফান্ড কেলেঙ্কারি নিয়ে এক সম্পাদকীয়তে গতকাল ইন্ডিয়ান এক্সপ্রেস এ কথা লিখেছে।

এতে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল হাসান মাহমুদ আলী ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে অবহিত করেছেন যে, সারদা কাণ্ডের অর্থ পাচার হয়ে এসেছে বাংলাদেশে জামায়াতে ইসলামীর কাছে। এ ঘটনার পর সারদা কাণ্ড নতুন মোড় নেয়। এরপর থেকে এ নিয়ে বেশ আলোচনা হচ্ছে।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও সিবিআই বলেছে, পশ্চিমবঙ্গ, বিহার ও ওড়িশার ক্ষুদ্র বিনিয়োগকারীদের কোটি কোটি রুপি প্রতারণা করে ভারত থেকে বের করে দেয়ার যথেষ্ট আশঙ্কা আছে। এখন ভারত সরকারকে এ বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে বাংলাদেশ সরকার। তাই ভারতের উচিত এ বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা। যদি এতে জামায়াতের সুবিধা পাওয়ার প্রমাণ পাওয়া যায় তাহলে সারদা দুর্নীতি মামলা শুধু আর হোয়াইট কলার ক্রাইম বা আন্তর্জাতিক অর্থ পাচার চক্র বলা যায় না। এটা দু’দেশের জন্যই জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ হয়ে পড়েছে।

জামায়াতে ইসলামী মনপ্রাণ দিয়ে ভারতকে শত্রু হিসেবে দেখে। তারা কখনও হৃদয় দিয়ে বাংলাদেশের ভাল চাইতে পারে না। বিচলিত হওয়ার বিষয় হলো, জামায়াতের কাছে অর্থ পাচারের যে অভিযোগ তোলা হচ্ছে তা এমন এক সময়ে তোলা হচ্ছে যখন ইসলামপন্থি এই গ্রুপ বাংলাদেশে সহিংস ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছে। ভারতের একজন নির্বাচিত এমপির এ অভিযোগে জড়িত থাকার বিষয়টি সমান উদ্বেগের। যদি দেখা যায় যে, তৃণমূল কংগ্রেস এমপি আহমেদ হাসান ইমরান এই অর্থ পাচারের মাধ্যম ছিলেন তাহলে তা হবে চরম বিব্রতকর পরিস্থিতি। সারদা গ্রুপের মিডিয়া সাম্রাজ্যের একটি বাংলা পত্রিকা আছে। এর সম্পাদক ইমরান।

ধারণা করা হয়, তার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও পশ্চিম এশিয়ার ইসলামী নেতাদের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। তিনি যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন, তার কথা বিশ্বাস করা কঠিন। কারণ ১৯৮০’র দশকের শুরুতে তিনি পূর্ব ভারতের জামায়াতে ইসলামীর প্রধান ও স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার নেতা ছিলেন। মোদি সরকারকে অবশ্যই এ সব অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে। যারা এর সঙ্গে জড়িত সে সব দোষীকে বিচারের মুখোমুখি করতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026