সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৪

বাংলাদেশের উদ্যেগে কলকাতায় সংস্কৃতি কেন্দ্র

বাংলাদেশের উদ্যেগে কলকাতায় সংস্কৃতি কেন্দ্র

নিউজ ডেস্ক: বাংলাদেশ সরকার কলকাতায় একটি সংস্কৃতি কেন্দ্র গড়ে তুলতে চায়। সরকারের এই আগ্রহের কথা ভারতের সংস্কৃতি মন্ত্রী শ্রীপদ নায়েককে জানিয়েছেন বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। নূর সার্কের সদস্য দেশগুলির সংস্কৃতি মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে নয়াদিল্লি পৌছেছেন।

বুধবার ভারতের সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি বাংলাদেশের আগ্রহের কথা জানান। পরে আসাদুজ্জামান নূর জানান, ভারত তার আবেদনে ইতিবাচক সাড়া দিয়েছে। এই বৈঠকে পশ্চিমবঙ্গের শান্তি নিকেতনে  বিশ্ব ভারতীতে বাংলাদেশ ভবনের কাজের অগ্রগতি নিয়েও কথা হয়েছে বলে জানা গেছে। এদিকে জামায়াতের কাছে পশ্চিমবঙ্গের চিটফান্ড সংস্থা সারদার অর্থ গোপনে তৃণমূল কংগ্রেসের এক রাজ্যসভা সাংসদের মাধ্যমে পাচার হয়েছে বলে যে খবর মিডিয়ায় উঠে এসেছে তাতে যে বাংলাদেশ সরকার উদ্বিগ্ন সেকথাও শোনা গেছে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রীর মুখে।

আসাদুজ্জামান নূর বলেছেন, এই ধরনের ঘটনা ঘটে থাকলে সেটা খুবই দুর্ভাগ্যজনক। ভারত এবং বাংলাদেশ উভয়েরই স্বার্থের বিরোধী। তিনি বলেন, এ ঘটনাকে দুর্ভাগ্যজনক বলছি এই জন্য যে, জামায়াতের মতো মৌলবাদী ও জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে আমরা যেমন লড়াই করছি, তেমনই লড়ছে ভারতও। অভিন্ন স্বার্থ এ ক্ষেত্রে জড়িত। তবে নূরের মতে, পশ্চিমবঙ্গ সরকার এই কাজ করেছে বলে তিনি বিশ্বাস করেন না। ব্যক্তিগত উদ্যোগে এমন ঘটনা ঘটে থাকতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026