মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:২৩

জেনে নিন: আপনার রাশিফল

জেনে নিন: আপনার রাশিফল

কাজী এস হোসেন: আপনার রাশিফলআজ ২৬ সেপ্টেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও শনিবার। শুভ রং— নীল, গাঢ় সবুজ, বাদামি। শুভ রত্ন— এমিথিস্ট, গার্নেট। বিশিষ্ট ব্যক্তিত্ব—গায়িকা অলিভিয়া, নিউটন জন, দেবানন্দ, কবি টি এ এস ইলিয়ট। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)
কর্মস্থলে কারও সহযোগিতায় বড় ধরনের সাফল্য অর্জিত হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।

মিথুন (২২ মে-২১ জুন)
বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। ফাটকা ব্যবসায় থেকে লাভবান হতে পারেন। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। দূরের যাত্রা শুভ।

কর্কট (২২ জুন-২২ জুলাই)
কর্কটের বন্ধুদের কেউ কেউ আজ কর্মস্থলে একাধিক সুবর্ণ সুযোগ কাজে লাগাতে সক্ষম হবেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। আনন্দ ভ্রমণের জন্য দিনটি শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
কর্মস্থলে অপরিচিত কারও কাছ থেকে অপ্রত্যাশিত সহযোগিতা পেতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। যানবাহন ব্যবহারে সতর্ক থাকুন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রবাসী কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আজ আপনার অনুকূলে থাকবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পরিবারের কারও রোগ মুক্তিতে আপনার মন ভালো হয়ে উঠতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। নতুন চাকরিতে কারও কারও গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। দূরের যাত্রা শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ঝোড়ো হাওয়া কারও কারও মনকে নাড়া দিতে পারে। দূরে কোথাও ভ্রমণের জন্য দিনটি শুভ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026