সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৫

যুক্তরাষ্ট্রে সমন জারি মোদির বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রে সমন জারি মোদির বিরুদ্ধে

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাওয়ার আগ মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সমন জারি করেছে মার্কিন একটি আদালত। গুজরাটে মুসলিম নিধনের অভিযোগে দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে এ সমন জারি করা হয়েছে বলে দ্য হিন্দুর রিপোর্টে বলা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মার্কিন ভূখন্ডে পা রাখার আগে এ সমন জারির ঘটনা মোদির জন্য অস্বস্থিকর বলে উল্লেখ করা হয়েছে খবরে। নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালত ২০০২ সালে মূখ্যমন্ত্রী থাকাকালে গুজরাটে মুসলিম নিধনে তার ভূমিকায় এ সমন জারি করে। মানবাধিকার প্রতিষ্ঠান আমেরিকান জাস্টিস সেন্টার এ মামলা দায়ের করেছিল। গুজরাট দাঙ্গায় বেঁচে যাওয়া দুই ব্যক্তির পক্ষে মামলাটি পরিচালনা করছে সংস্থাটি।

মামলার একজন আইনজীবী জানিয়েছেন, সমন পাওয়ার ২১ দিনের মধ্যে মোদিকে জবাব দিতে হবে। আদালতের সমনে সাড়া না দিলে মোদিকে ছাড়াই বিচার কাজ চলবে। নয় বছরের মার্কিন ভিসা নিষেধাজ্ঞা শেষে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে আজ যুক্তরাষ্ট্র যাচ্ছেন নরেন্দ্র মোদী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026