সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০৩

সুনামগঞ্জ জেলায় লক্ষাধিক মানুষ পানি বন্দি, ফসলের ব্যাপক ক্ষতি

সুনামগঞ্জ জেলায় লক্ষাধিক মানুষ পানি বন্দি, ফসলের ব্যাপক ক্ষতি

কাজী জমিরুল ইসলাম মমতাজ: টানা ভারী বর্ষণ  ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সুনামগঞ্জ জেলার প্রায় সব গুলো উপজেলায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে সব চেয়ে বেশী ক্ষতিগ্রস্ত উপজেলা হচ্ছে তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলা। তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।

জেলা সদরের সাথে একমাত্র সড়কটি পাহাড়ি ঢলে ভেঙ্গে যাওয়ায় সুনামগঞ্জ সদরের সাথে ৩ ্উপজেলার সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। দোয়ারাবাজার উপজেলার সবগুলো ইউনিয়ন পানি ঢুকে পড়ায় সহ¯্রাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। এই দুই উপজেলরা প্রায় ৯০ভাগ রোপা আমন পানিতে নষ্ট হয়ে গেছে।

এছাড়া বিশ্বম্ভরপুর উপজেলার ৫টি ইউনিয়ন, ছাতকের ৪টি ইউনিয়ন, দক্ষিণ সুনামগঞ্জের ৩টি ইউনিয়ন ও দিরাইয়ের ৪টি ইউনিয়ন ও ধর্মপাশা উপজেলার ৪টি ইউনিয়নের মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।

তবে জেলার প্রায় সব উপজেলার দ্বিতীয় দফায় লাগানো আমন ফসল নষ্ট হয়ে গেছে। গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ষোলঘর পয়েন্টে ৩৪ সেন্টি মিটার উপার দিয়ে প্রবাহিত হচ্ছে। যা গতকাল বৃহস্পতিবারের থেকে সকাল পর্যন্ত ১০ টা পর্যন্ত ৬ সে.মি বেশী উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় ১১৫ মি.মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে পানিবন্দী মানুষজন সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নীচে অবস্থান করলেও বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের দেখা দিয়েছে চরম সংকট। চাহিদার তুলনায় সরকারী ত্রানসামগ্রী পর্যাপ্ত নয় বলে বন্যার্তদের অভিযোগ।

সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, কয়েকটি উপজেলার নিম্নাঞ্চলে পানি ঢুকে কয়েকশ গ্রাম প্লাবিত হয়েছে। তাহিরপুর বিশ্বম্ভরপুরের একমাত্র সড়কটি পাহাড়ি ঢলে ভেঙ্গে গেছে। তবে সবচেয়ে বেশীক্ষ্তি হয়েছে আমন ফসলের। দ্বিতীয় দফায় আমন ধান লাগানেরা পর আবার পানির কারণে নষ্ট হয়ে গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026