মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬

শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী, শেখ মুজিব জাতির জনক নন, পাক বন্ধু

শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী, শেখ মুজিব জাতির জনক নন, পাক বন্ধু

শীর্ষবিন্দু নিউজ: শেখ হাসিনার সরকার অবৈধ, অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিয়াউর রহমানই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। সোমবার লন্ডনের ইয়র্কহলে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তারেক রহমান এ কথা বলেন।
তারেক রহমান বলেন, এ কে খন্দকার একজন মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক। তিনি লিখেছেন ৭ই মার্চ শেখ মুজিব জয় পাকিস্তান দিয়ে বক্তব্য শেষ করেন। এটা আমার কথা নয়। এ কে খন্দকার আওয়ামীলীগের মন্ত্রী এবং তাদেরই লোক। সত্য বলার কারণে আজকে সে তাদের কাছে রাজাকার। শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চায়নি এটাই কি তার প্রমাণ নয়? বঙ্গবন্ধু নিয়ে একই সময় শফিউল্লাহ, মজাহিদুল ইসলাম সেলিম, মতিয়া চৌধুরীর বক্তব্যও তিনি পড়ে শুনান। তারেক রহমান বলেন, মার্কিন সরকার হাসিনার অবৈধ সরকারের রিকুয়েস্ট রাখেনি। তারা শিকাগোতে জিয়াউর রহমান ওয়ে নামকরণ করেন, সেজন্যে তিনি তাদের ধন্যবাদ দেন।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ হত্যার রাজনীতি চালু করেছে। বাংলাদেশের রাজনিতিতে আওয়ামীলীগ একটি অশুভ শক্তি। শেখ হাসিনার হাতে বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র নিরাপদ নয়।অবৈধ সরকারের আর বেশী সময় নাই।
শেখ মুজিবকে জাতির জনক না জাতির হত্যাকারী, বঙ্গবন্ধু না পাকবন্ধু বলা সঙ্গত। আওয়ামীলীগের ৭৫ ই একমাত্র সম্বল ছাড়া আর কিছুই নেই।

আওয়ামীলীগের আন্দোলন মানেই লগি বৈঠার আন্দোলন বলেও তিনি মন্তব্য করেন। শেখ মুজিব একজন পাকিস্তানের নাগরিক, পাকিস্তানের পাসপোর্টধারী শেখ মুজিব অবৈধ প্রধানমন্ত্রী। আওয়ামীলীগ শেখ মুজিবের নামে বছরের পর বছর মিথ্যা ইতিহাস রচনা করেছে। আজকের অনুষ্ঠান মূলতঃ যুক্তরাষ্ট্রের শিকাগো সিটিতে একটি সড়কের নামকরণ জিয়াউর রহমান ওয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সেই রেপ্লিকা তারেক রহমানের হাতে হস্তান্তর উপলক্ষে। আর সেই রেপ্লিকা হস্তান্তর করেন
তিনি বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার ফলেই মুক্তিযুদ্ধ সারা বিশ্বের কাছে নতুন এক মাত্রা লাভ করে, মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রাণের সঞ্চার হয়। শহীদ জিয়া মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন ইনুকে রিমান্ডে নিলেই খালেদ মোশাররফ হত্যার রহস্য বেরিয়ে আসবে। তিনি বলেন, শেখ হাসিনার অবৈধ সরকার গুম খুন আর লুটের সাথে জড়িত।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুছের সভাপতিত্বে ও সেক্রেটারি কয়সর এম আহমেদের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালেক, আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, চেয়ার পার্সনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য মুশফিকুল ফজল আনসারি, তারেক রহমানের বিশেষ রাজনৈতিক উপদেষ্ঠা হুমায়ূন কবির, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার আজম, সুপ্রীম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের জয়নাল আবেদিনসহ স্থানীয় নেতুবৃন্দ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026