আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াইরত ইরাকের পদাতিক বাহিনীর জন্য নিয়ে আসা রসদের বহর ভুলক্রমে রাষ্ট্রবিরোধী ওই জঙ্গিদের হাতেই পৌঁছে দিয়েছেন এক পাইলট। সম্প্রতি ইরাকের সাগলাওয়াহ প্রদেশে এমন ঘটনা কিংকর্তব্যবিমূঢ় করেছে বাগাদাদের সেনাদের।
যুক্তরাজ্যের দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার খবরে বলা হয়, ঘটনাটির পেছনে অশুভ কোনো পরিকল্পনা কাজ করেছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ইরাক সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও একজন ব্রিগেডিয়ার জেনারেল নাম প্রকাশ না করার শর্তে এনবিসি নিউজকে বলেন, পশ্চিমাঞ্চলীয় সাগলাওয়া প্রদেশে আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াইরত ইরাকি সেনাদের জন্য খাদ্য, পানীয় ও অন্যান্য যুদ্ধাস্ত্র নিয়ে গিয়েছিল সেনাবাহিনীর একটি বিমান। কিন্ত বিমানের চালক ভুল করে তা আইএস জঙ্গিদের একটি ঘাঁটিতেই ফেলে আসেন।