শীর্ষবিন্দু নিউজ: সিটি কর্পোরেশনের অনুমোদিত প্লানের বাইরে বাসা তৈরী করায় সিলেট নগরীর সুবিদ বাজার এলাকায় একটি বাসার দেয়াল সিসিক ভেঙ্গে ফেলেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সিলেট সিটি কর্পোরেশন তার নিজস্ব জনবল নিয়ে এ অভিযান চালায়।
জানা যায়, বিল্ডিং কোড না মেনে এই স্থাপনা তৈরী করা হচ্ছিল। খবর পেয়ে সিটি কর্পোরেশনের কতৃপক্ষ হাজির হয়ে তা ভেঙ্গে দেন। এ সময় সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়াও সিসিকের প্রকৌশলী এবং অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।