আন্তর্জাতিক ডেস্ক: পুরো ভারতকে পরিচ্ছন্ন রাষ্ট্র গড়ার স্বপ্নে স্বচ্ছ ভারত অভিযান বা ক্লিন ইন্ডিয়া ক্যাম্পেইন শুরু করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে নয়াদিল্লির ইন্ডিয়া গেটে ঘনিষ্ঠ মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও তারকা ব্যক্তিত্বদের নিয়ে ঝাড়ু হাতে এ অভিযানে নামেন তিনি। এসময় মোদীর সঙ্গে যোগ দেন কয়েক হাজার স্কুল-কলেজ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
২ অক্টোবর ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে শুরু হওয়া পাঁচ বছরব্যাপী এই অভিযানে অন্তত দুই লাখ কোটি রুপি খরচ হবে বলে মনে করছেন কর্মকর্তারা। মোদীর সঙ্গে সঙ্গে দেশজুড়ে ৩০ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। অপরদিকে ইন্ডিয়া গেটে মোদীর সঙ্গে অভিযানে অংশ নেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার, কংগ্রেসম্যান শশী থারুর, খ্যাতিমান অভিনেতা কামাল হাসান, আমির খান, সালমান খান ও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া প্রমুখ

প্রথমবারের মতো মহাত্মা গান্ধীর জন্মদিনে সরকারি ছুটি বাতিল করে এ অভিযান শুরু করা হলেও সমালোচকরা জুড়ে দিয়েছেন অন্য গল্প। অবশ্য, অনেক সমালোচনার পরও গত ২৬ সেপ্টেম্বর থেকে অনানুষ্ঠানিকভাবে ক্লিন ইন্ডিয়া ক্যাম্পেইন যাত্রা করে।