সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০০

সিলেটে ঈদের জামাত: কখন কোথায়

সিলেটে ঈদের জামাত: কখন কোথায়

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আযহার ঈদের জামাতের সময় সূচী ঘোষণা করা হয়েছে। বিভিন্ন ঈদগাহ মাদ্রাসা ও মসজিদে নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

কাজির বাজার মাদ্রাসা মাঠ : জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদ্রাসা মাঠে ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে। পাঠানটুলা নবাবী ঈদগাহ : এবার প্রথম বারের মত পাঠানটুলা নবাবী ঈদগাহে ঈদুল আযহার জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে।

টিলাগড় শাহ মাদানী ঈদগাহ নগরীর টিলাগড় শাহ মাদানী ঈদগাহ ময়দানে সকাল সোয়া ৮ টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি মাওলানা বুরহান উদ্দিন এতে ইমামতি করবেন। তাড়ল ঈদগাহ ময়দান দিরাই উপজেলার তাড়ল ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাত সকাল পৌণে ৮ টায় অনুষ্ঠিত হবে।

পশ্চিম পীর মহল্লা মাদ্রাসা : গৌছুল উলুম জামেয়া ইসলামীয়া পশ্চিম পীর মহল্লা মাদ্রাসা মাঠে ঈদের জামাত সকাল পৌণে ৮ টায় অনুষ্ঠিত হবে। শাহপরান মাদ্রাসা : জামেয়া ইমদাদিয়া ইসলামিয়া সিরাজনগর শাহপরাণ মাদ্রাসায় ঈদের জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে।

সিলাম শাহী ঈদগাহ ঃ দক্ষিণ সুরমার সিলাম চকের বাজার শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত সকাল সাড়ে ৭ টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে। লাউয়াই-পিরিজপুর ঈদগাহ ঃ লাউয়াই-পিরিজপুর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026