সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০১

জঙ্গি তৎপরতা নিয়ে ঢাকাকে সতর্ক করেছে নয়া দিল্লি

জঙ্গি তৎপরতা নিয়ে ঢাকাকে সতর্ক করেছে নয়া দিল্লি

পশ্চিমবঙ্গের বর্ধমানে একটি বাড়িতে বিস্ফোরিত বোমা বাংলাদেশে হামলার জন্য বানানো হচ্ছিল জানিয়ে এ বিষয়ে ঢাকাকে নয়াদিল্লি সতর্ক করেছে বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। গত ২ অক্টোবর বর্ধমানে ওই বিস্ফোরণে নিহত দুজনই বাংলাদেশি বলে ওই প্রতিবেদনে বলা হয়। বোমা বানানোর সময় বিস্ফোরণে তারা নিহত হন বলে ভারতের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।

এতে বলা হয়, নিহত দুজন ও তাদের সহযোগীরা নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি)একটি শাখার সদস্য।

বিস্ফোরণে নিহত শামীম শাকিল আহমেদের স্ত্রী রুমি বিবি নিরাপত্তা বাহিনীকে জানিয়েছেন, গত তিন মাসে চার দফায় কুরিয়ারে বাংলাদেশে বোমা পাঠিয়েছেন তারা। ভারতে হামলার জন্য তারা বোমা বানাচ্ছিলেন না বলেও নিরাপত্তা বাহিনীকে বলেন তিনি।

এ বিষয়ে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ডিজিআইকে ভারতীয় শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা অবহিত করেছেন বলে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026