মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭

গ্লোবাল ডাইভারসিটি অ্যাওয়ার্ড পেলেন শাহরুখ খান

গ্লোবাল ডাইভারসিটি অ্যাওয়ার্ড পেলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক: চলচ্চিত্রে অভাবনীয় সাফল্য ও দাতব্য কাজের সঙ্গে সম্পৃক্ততার জন্য  মর্যাদাপূর্ণ পুরস্কার গ্লোবাল ডাইভারসিটি অ্যাওয়ার্ড পেলেন বলিউডের সুপারহিরো শাহরুখ খান। সম্প্রতি ব্রিটেনের হাউস অব কমন্সে আয়োজিত বিশেষ এক অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেন হাউস অব কমন্সের স্পিকার জন বারকো।

পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাহরুখ খান বলেন, আমার জীবনের স্মরণীয় একটি ঘটনা এটি। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে পুরস্কারটি  গ্রহণ করছি। এটি আমাকে আরও অনেক কাজ করতে অনুপ্রেরণা জোগাবে। সীমিত সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করে যাব আমি।

শাহরুখ খান আরও বলেন, ৩৩ বছর ধরে আমি অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত। ২৭ বছর বয়সে ‘বাজিগর’ ছবির শুটিংয়ের কাজে প্রথম আমি যুক্তরাজ্য সফরে এসেছিলাম।

উল্লেখ্য, এর আগে এই পুরস্কার পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন, অ্যাকশন তারকা জ্যাকি চ্যান, ফরমুলা ওয়ান রেসার লুইস হ্যামিলটন প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026